
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)। বিরলে নার্সারীতে গভীর রাতে আগুনে প্রায় ৪ লাখ টাকার ক্ষশক্ষতি। ঘটনায় থানায় অভিযোগ দায়ের।
উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের ঘাগরাগাছী গ্রামের মোঃ অছিম উদ্দীন এর ছেলে মোঃ আজগার আলী (৩৫) জানান, রামপুর মৌজাস্থ মঞ্জু মার্কেটের সামনে আমার মেসার্স আর্নিকা নার্সারী নামীয় একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। উক্ত নার্সারীটি আমি নিজে দেখা শুনা করে আসছি। গত ২৪ অক্টোবর ২০২৬ শনিবার দিবাগত রাত ০৯.৪৫ টায় আমি প্রতিদিনের ন্যায় আমার উক্ত নার্সারী বন্ধ করে রামপুর মঞ্জু মার্কেটের ভিতরে আমার ভাড়াকৃত অফিস রুমে যাই এবং রাতের খাবার শেষ করে রাত্রী অনুমান ১১ টায় ঘুমিয়ে পড়ি। পরবর্তীতে ২৫ অক্টোবর ২০২৬ তারিখ রবিবার ভোররাত ০৩.৩০ টায় স্থানীয় লোকজন আগুন আগুন বলে ডাক চিৎকার করলে আমি স্বরগোল শুনতে পেয়ে ঘুম থেকে উঠে বের হয়ে দেখতে পাই যে, আমার উক্ত নার্সারীতে দাউ দাউ করে আগুন জ্বলছে। তখন আমিসহ স্থানীয় লোকজন উক্ত আগুন নেভানোর চেষ্টা করি এবং বিরল ফায়ার সার্ভিসে মোবাইল ফোনে আগুন ধরার বিষয়ে অবগত করলে বিরল ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সক্ষম হয়। আমার বিশ্বাস অজ্ঞাতনামা কে বা কাহারা হিংস্বামূলক উক্ত নার্সারীর ভিতরে অনধিকার প্রবেশ করে নার্সারীর ভিতরে থাকা দুইটি খড়ের চালায় আগুন জ্বালিয়েছে, যার ফলে উক্ত আগুনে আমার প্রায়ই ৫০০টি লিচু গাছের চারা ও ১০০টি রংগন ফলের চারা গাছ আগুনের তাপে ঝলসে পুড়ে গিয়ে আনুমানিক তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকার ক্ষতি সাধন করে। বর্ণিত ঘটনার বিষয়ে আমার পরিবারের লোকজন সহ স্থানীয় লোকজনের সাথে পরামর্শ করে থানায় অভিযোগ দায়ের করেছি।