
ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ভালুকায় বজ্রপাতে ফয়সাল আহাম্মেদ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। সে মুক্তাগাছা উপজেলার বিষনোপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডে ভাড়ায় থেকে পিতা নিজাম উদ্দিন ভাংগারীর ব্যবসা করতেন ছেলে ফয়সাল রিকসা চালাতো। সকালে রিকসা চালিয়ে বাসায় ফিরে তার পিতার নিকট রিকসার ইনকাম জমা দিয়ে পাশেই মেঘার মাঠে খেলতে যায়। এসময় বজ্রপাতে সে মারা যায়। ঘটনাটি ঘটেছে রোববার (১৪ জুন) দুপুরে।
স্থানীয় সূত্রে জানা যায়, বজ্রপাতের আঘাতে ফয়সাল মাঠি পড়ে যায়। এসময় চলাচলরত এক মহিলা দেখতে পেয়ে ডাক চিৎকার শুরু করে। আশপাশের লোকজন এসে উদ্ধার ভালুকা সরকারী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান,পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে। লাশ নিহতের গ্রামের বাড়ী মুক্তাগাছার বিষনুপুর নেয়া ব্যবস্থা করা হচ্ছে।