👁 224 Views

ভালুকায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় ট্রাকচাপার মোটরসাইকেল চালক একমি ফার্মাসিউটিক্যালস্ কোম্পানীর সিনিয়র বিক্রয় প্রতিনিধি মো. বিল্লাল হোসেন ভূইয়া (৫০) নিহত হয়েছেন। তিনি মুন্সীগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার কুসুমপুর গ্রামের নান্নু ভূইয়ার ছেলে। সোমবার (২৯ জুন) দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ভালুকা গফরগাঁও সড়কে ওই দুর্ঘটনাটি ঘটে।

থানা পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের নান্নু ভূইয়ার ছেলে একমি ফার্মাসিউটিক্যালস্ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি মো. বিল্লাল হোসেন ভূইয়া ভালুকা উপজেলার চাপরবাড়ি এলাকায় বাড়ি করে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। সোমবার (২৯ জুন) দুপুরে মোটরসাইকেল যোগে গফরগাঁও সড়ক থেকে ভালুকা বাজারের দিকে যাচ্ছিলেন তিনি। ওই সময় ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে, স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো: মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *