👁 98 Views

দুপচাঁচিয়ায় পৌরসভার কার্যসহকারী মিজানুর রহমানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।।

স্টাফ রিপোর্টার  বগুড়াঃ

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার কার্যসহকারী মরহুম মিজানুর রহমানের মৃত্যুতে তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারণ ও বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহরুখ খান। বক্তব্যে তিনি মরহুম মিজানুর রহমানের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। স্মরণসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান, হিসাবরক্ষণ কর্মকর্তা দেওয়ান আহসানুর রাশেদ, উপসহকারী প্রকৌশলী (সিভিল) তাজুল ইসলাম রঞ্জু, প্রশাসনিক কর্মকর্তা মো. মোস্তফা কামাল, পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান খান, সহ-সভাপতি আফজাল হোসেন, পৌর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান এবং সার্ভেয়ার শামছুজ্জামান, মো. আব্দুল মজিদ, মাহমুদ হোসেন ফুয়াদ, রুহুল আমিন, আব্দুর রহমান, সাখাওয়াত হোসাইন রতন, আবু বক্কর সিদ্দিক, আজিজুল হক, সোহাগ সরদার, আব্দুস সোবহান, হামিদুল হকসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দুপচাঁচিয়া পৌর মসজিদের ইমাম মাওলানা আলহাজ্ব মুনছুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *