👁 280 Views

নওগাঁয় জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের বিক্ষোভ সমাবেশ।

রুহেল উদ্দিন জেলা প্রতিনিধি নওগাঁ :

সারা বাংলাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নওগাঁ ইউনিট।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ সমাবেশ ও মিছিল শুরু হয়। পরে মিছিলটি শহরের কোর্ট চত্বর প্রদক্ষিণ করে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নওগাঁ ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট এম শাহ আলমের পরিচালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন ও অ্যাডভোকেট সৈয়দ তাজুল ইসলাম, অ্যাডভোকেট আবু মাসুম পিপি নারী শিশু ট্যাইবুনাল ২, অ্যাডভোকেট মিনহাজুল ইসলাম অতিরিক্ত জিপি, নওগাঁ জজকোর্ট সহঅন্যান্য নেতাকর্মী ও আইনজীবীরা।

এ সময় নেতাকর্মীরা ব্যানার ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের অভিযোগ তুলে প্রতিবাদ জানান।