👁 248 Views

মাধবদীতে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটিকে ইনসাফ সঞ্চয় সমিতির সংবর্ধনা। 

নরসিংদীর মাধবদীতে মাধবদী বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নবগঠিত কার্যকরী কমিটির সকল সদস্যদের এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যার পর মাধবদী বধু সাজ কমিউনিটি সেন্টারে সেবামূলক সংগঠন ‘মাধবদী ইনসাফ সঞ্চয় সমিতি’র উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে উষ্ণ বরণ করে নেন ইনসাফ সঞ্চয় সমিতির নেতৃবৃন্দ।
ইনসাফ সঞ্চয় সমিতির সভাপতি ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মোমেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট সমাজসেবক মোস্তফা আজিজুল করিম এবং মাধবদী প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন জহিরুল ইসলাম মাস্টার ও প্রফেসর ইকবাল হোসেন।
সংবর্ধিত মাধবদী বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটি:সংবর্ধনা লাভ করা নবগঠিত কার্যকরী কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সভাপতি: আলহাজ্ব আবু সালেহ চৌধুরী,সাধারণ সম্পাদক: আলহাজ্ব আনোয়ার হোসেন
সিনিয়র সহ-সভাপতি: আলহাজ্ব নুরুল ইসলাম
সহ-সভাপতি: আলহাজ্ব জসিমউদদীন ভূঁইয়া (ভিপি জসিম) ও হাজী আইনুল হক
যুগ্ম সাধারণ সম্পাদক: আলহাজ্ব মফিজুল ইসলাম ও বেনুজির আহমেদ
কোষাধ্যক্ষ: আলহাজ্ব মোতালিব হোসেন
ক্রীড়া সম্পাদক: কাজী মাসুদ মিয়া
অডিটর সম্পাদক: জাকির হোসেন জাহের,সাংস্কৃতিক সম্পাদক: হাজী আফজাল হোসেন
সমাজ কল্যাণ সম্পাদক: ডা. মোঃ শাহাদাত হোসেন
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: হাজী মজিবুর রহমান
কার্যকরী কমিটির সদস্য: হাফেজ আবদুর রহমান ও এম এ মোমেন।
অনুষ্ঠানে উপস্থিত ইনসাফ সঞ্চয় সমিতির নেতৃবৃন্দ:
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইনসাফ সঞ্চয় সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ মামুন মিয়া, কোষাধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন এবং সংগঠনের সদস্য—মোঃ শওকত আলী, মোঃ মোতালিব হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ ইউনুছ ফকির, মোঃ আহসান উল্লাহ, মোঃ আবু তাহের ভূঁইয়া, মোঃ আবুল খায়ের, মোঃ সফি উদ্দিনভুইয়া , মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ ফজলুল হক বাচ্চু, মোঃ নাজমুল হক (সেন্টু), মোঃ ইব্রাহিম খলিল, মোঃ মনিরুজ্জামান, মোঃ আরিফুজ্জামান, মোঃ জহিরুল ইসলাম, কাজী আব্দুল হক, মোঃ আলাউদ্দিন, ইঞ্জিনিয়ার মোঃ মামুন হোসেন, মোঃ মানিক ভূঁইয়া ও মোঃ ছানাউল্লাহ মিয়া,আবদুল্লাহ আল মামুন। আলোচনা সভা ও সংবর্ধনা পর্ব শেষে উপস্থিত সকল অতিথি ও আমন্ত্রিতদের ঐতিহ্যবাহী উন্নত মানের খাবার ‘খেপছা’ দিয়ে আপ্যায়ন করা হয়।