
লিমন হায়দারঃ দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা)পরিদর্শন করেছেন সরকারের সড়ক,নৌপরিবহণ,সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এবং প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে তাঁরা সৈয়দপুর বিমানবন্দর থেকে গাড়িবহর নিয়ে সড়কপথে পার্বতীপুরে পৌঁছান।পরে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন করে কারখানার বিভিন্ন কার্যক্রম ও রেলওয়ের উন্নয়নসংক্রান্ত বিষয় পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে রেলওয়ের আধুনিকায়ন,যাত্রীসেবার মানোন্নয়ন এবং চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
দেশের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত করতে এ ধরনের পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন,স্থানীয় সাংসদ এ জেড এম রেজওয়ানুল হক,রেলপথ মন্ত্রণালয়ের সচিব,কেলোকার ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ,উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ,দুই থানার অফিসার ইনচার্জ ও জাতীয়তাবাদী দল বিএনপি’র উপজেলার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।