👁 372 Views

ধামইরহাটে সাংবাদিক বদিউজ্জামানের পিতার কূলখানি অনুষ্ঠিত

আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সদস্য ও জাতীয় দৈনিক ডেলটা টাইমসের প্রতিনিধি বদিউজ্জামান রেজার পিতার কূলকানি ২ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে। পৈত্রিক বাড়ি জয়পুরহাট জেলার সদর উপজেলার আরজি জগদিশপুর গ্রামে  বাদজুমআ নামাজের পূর্বে কবরের পাশে তাসবিহ পাঠ ও দোয়া হয় এবং জুমআা নামাজের পর মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠানে দরুদপাঠ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। সাংবাদিক বদিউজ্জামানের পিতা আব্দুর রাজ্জাক মাস্টার ষ্টোকজনিত রোগে কিছুদিন অসুস্থ থাকাকালে গত ২৮ আগষ্ট ইন্তেকাল করেন। আব্দুর রাজ্জাক মাস্টারের ৩ সন্তান, সাংবাদিক বদিউজ্জামান রেজা ও তার ১  বড় ভাই ও ১ বড় বোন এবং মাসহ আব্দুর রাজ্জাক মাস্টার অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বদিউজ্জামানের পরিবার মরহুমের রুহের মাগফেরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।