
ঘোড়াঘাট প্রতিনিধি:-
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থাপনা ঘোড়াঘাট দুর্গ ও সুরা মসজিদ পরিদর্শন করেছেন সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর ) দুপুরে তিনি প্রথমে ঐতিহাসিক ঘোড়াঘাটে দুর্গ পরিদর্শন করেন। পরে তিনি উপজেলার ঐতিহাসিক সুরা মসজিদ পরিদর্শন করেন। এর নান্দনিক স্থাপত্যশৈলী ঘুরে দেখেন।
এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন,সহকারি কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট থানার ওসি মো.মাহমুদ হাসান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো.মাহফুজুর রহমান লাবলুসহ উপজেলা স্থানীয় প্রশাসন ও পৌর বিএনপিমাহ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ঐতিহাসিক এসব নিদর্শন পরিদর্শনের মাধ্যমে এলাকার প্রতœতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সরকারের মনোযোগ আরও সুদৃঢ় হবে বলে স্থানীয় সুধীসমাজ মনে করছে।