👁 249 Views

ধোবাউড়ায় সালমান ওমর রুবেল এমপির মায়ের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়ায় সালমান ওমর রুবেল এমপির মায়ের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) উপজেলার মুন্সিরহাট বাজারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপির নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও মুসল্লিরা অংশ নেন।
দোয়া মাহফিলে সালমান ওমর রুবেল এমপির মায়ের দ্রুত আরোগ্য ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও শারীরিক-মানসিক প্রশান্তির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন উপস্থিত মুসল্লিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *