👁 93 Views

সিরাজগঞ্জে মাদকবিরোধী সেমিনার কুইজ, আবৃত্তি প্রদর্শনী বির্তক ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত 

সিরাজগঞ্জ প্রতিনিধি ;: ছাত্র-ছাত্রী ও যুব সমাজকে মাদকাসক্তির  ভয়াবহ ক্ষতি  সম্পর্কে সচেতন করতে সিরাজগঞ্জের  স্কুল কলেজসহ  বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পৌরএলাকার বিভিন্ন পাড়া মহল্লায়   মাদকবিরোধী ক্যাম্পেইনের মাধ্যমে  জনসচেতনতা বাড়াতে
মাদকবিরোধী সেমিনার, কুইজ, আবৃত্তি,প্রদর্শনী বির্তক ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫জুন) সকালে  শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের নব নিযুক্ত  প্রশাসক সাইফুল ইসলাম শাহীন।
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাদকবিরোধী সেমিনারের প্রধান পৃষ্ঠপোষক
 সাইদুর রহমান বাচ্চুর সার্বিক তত্বাবধানে ও সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নজরুল ইসলাম, রাশিদাজ্জোহা সরকারী মহিলা কলেজের  অধ্যক্ষ সুলতানা সালমা হোসেন।
 এসময় আরও বক্তব্য রাখেন, এডুকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশ এর চেয়ারম্যান মুহাম্মদ এমরান,  হেমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
আব্দুল্লাহেল অফি প্রমুখ।
বক্তারা  মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং মাদক থেকে দূরে থাকার গুরুত্ব তুলে ধরে  বলেন, আমাদের সমাজের ছাত্রছাত্রী ও যুবকরাই আগামীদিনের চালিকা শক্তি। তারাই পারে সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে। মাদকের প্রভাবে পরিবারের নারীরাই বেশি ক্ষতিগ্রস্থ হয়। এজন্য নারীরাসহ সমাজের সকল শ্রেনীর মানুষকে এগিয়ে আসতে হবে। মাদকের ভয়াবহতা রোধ করতে  শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের  এই মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং সবাইকে একসাথে আওয়াজ তুলতে হবে, মাদককে না বলতে হবে।
শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যেও মাদকবিরোধী সচেতনতা বাড়ানোর  লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সাইদুর রহমান বাচ্চু।  তার
 এধরনের মাদকবিরোধী উদ্যোগকে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দ ও উপস্থিত সকল শিক্ষক শিক্ষার্থীরা স্বাগতম জানিয়েছেন।
পরে মাদকবিরোধী সেমিনারে কুইজ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও প্রদর্শনী  বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও বৃক্ষ রোপন  করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *