👁 562 Views

ভালুকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক নিহত

ময়মনসিংহের ভালুকায় বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বিল্লাল হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (১৫ জুন) বিকেলে ভরাডোবা-ঘাটাইল সড়কে উপজেলার ভরাডোবা হোম গার্ডেনের সামনে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালার এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে মুদি ব্যবসায়ী বিল্লাল হোসেন ভালুকা উপজেলার মেদুয়ারী এলাকায় তার এক বন্ধুর বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ভরাডোবা-ঘাটাইল সড়কে উপজেলার ভরাডোবা হোম গার্ডেনের এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এত তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বিল্লাল হোসেনকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই আনছার উদ্দিন জানান, তার ভাই ভালুকায় এক বন্ধুর বাড়ি থেকে বিকেলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সবুজ মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের লাশটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিবারের লোকজনদের সাথে কথা বলে পরবর্তি সিদ্ধান্ত নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *