👁 141 Views

ময়মনসিংহের ভালুকায় তুলার গোডাউনে আগুন

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আংগারগাড়া বাজারসংলগ্ন বিল্লাল এন্টারপ্রাইজ নামে একটি তুলার গোডাউনে অগ্নিকা-ের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনে। গত রোববার (১৪ জুন) রাতে আগুনের ওই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে স্থানীয়রা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আংগারগাড়া বাজার সংলগ্ন বিল্লাল এন্টারপ্রাইজ নামে একটি তুলার গোডাউনের পেছনের অংশে আগুন জ্বলতে দেখেন। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোডাউনের ভেতরে থাকা তুলাসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত বিল্লাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. বিল্লাহ হোসেন জানান, তার ওই গোডাউনে কোনো বিদ্যুতের সংযোগ ছিলোনা। এখানে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তার জানা নেই। আগুনে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুল ইসলাম জানান, তাদের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। আগ্নিকান্ডে প্রায় ৭/৮ লাখ টাকার ক্ষতি হতে পানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *