
ময়মনসিংহ জেলা প্রতিনিধি মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁওয়ের রেমিট্যান্সযোদ্ধা আবু হানিফ নোমান (৫৩) নিহত হয়েছেন।
গত রোববার (১৪ জুন) সন্ধ্যায় মালয়েশিয়ায় কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আবু হানিফ নোমান উপজেলার গফরগাঁও ইউনিয়নের বাসুটিয়া গ্রামের আব্দুল হাই এর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বাসুটিয়া গ্রামের আব্দুল হাই এর ছেলে আবু হানিফ নোমান দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় প্রবাস জীবনযাপন করে দেশে রেমিট্যান্স পাঠিয়ে পরিবার ও দেশের অর্থনীতিতে অবদান রেখে আসছিলেন।
গত রোববার সন্ধ্যায় মালয়েশিয়ায় কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।