👁 515 Views

আদমদীঘিতে চেয়ারম্যান প্রার্থী হিটলুর মোটরসাইকেল শোডাউন।।

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা জানান দিতে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নে মোটরসাইকেল শোডাউন করেছেন চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন হিটলু। গত বৃহস্পতিবার (০১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চাঁপাপুর ৬ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে এ শোডাউন অনুষ্ঠিত হয়। চাঁপাপুর বাজার থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়ে ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে পুনরায় চাঁপাপুর বাজারে এসে শেষ হয়। আয়োজকদের দাবি, শোডাউনে প্রায় ৩০০টি মোটরসাইকেলে শতশত নেতামর্কী ও সমর্থকরা অংশ নেন।
শোডাউনে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা কামরুজ্জামান, আনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, আনিছার আলী, আব্দুল হান্নান, ব্যবসায়ী মামুনুর রশীদ, আতিকুল আল মামুন, ইউসুফ আলী, আতিকুল ইসলাম , জাহাঙ্গীর আলম, ছাত্রদল নেতা মহিবুল ইসলাম শাকিব, যুবদল নেতা আল আমিন, শ্রমিক নেকা জুয়েল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

চাঁপাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন হিটলু বলেন, বিএনপি থেকে মনোনীত ও নির্বাচিত হলে চাঁপাপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। পাশাপাশি ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং সাধারণ মানুষের কল্যাণে আমি কাজ করতে চাই।