👁 91 Views

ভালুকায় যুব সমাজকে মৎস্য খাতে উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে হবে প্রতিমন্ত্রী

ময়মনসিংহ জেলা প্রতিনিধি যুব সমাজকে মৎস্য খাতে উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে হবে। মৎস্য খাত দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শনিবার (১১ জুলাই) দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরায় অবস্থিত উদ্দীপন নামে একটি মৎস্য খামার পরিদর্শনে এসে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এসব কথা বলেন। এসময় তিনি ভালুকার কুমির খামারটিও পরিদর্শণ করেন।
পরে তিনি খামারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং উৎপাদন কার্যক্রম, ব্যবস্থাপনা ও সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে খামার সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় মৎস্য চাষিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পরে প্রতিমন্ত্রী টুকু ভালুকার কুমির খামারটিও পরিদর্শণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু , উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: সাইদুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু ও গোলজার হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *