👁 301 Views

বিরলে ইমাম সম্মেলন অনুষ্ঠিত সসম্মানীর চেয়ে সম্মানটা আমার নিকট বড় ——আলাহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলাহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি বলেন, মসজিদের সভাপতি কতজন আছে দূর্নীতি মুক্ত? আমরা সমাজে যার টাকা পয়সা আছে তাকেই মসজিদের সভাপতি নির্বাচিত করি। তার টাকাটা ঘুষের, নাকি সুদের, নাকি দূর্নীতির, সেটা আমরা লক্ষ্য করি না। আপনি যদি আপনার সভাপতির কাছে নিজেই মাথা নত করেন, যিনি সুদখোর, ঘুষখোর, দূর্নীতিবাজ তার নিকট নিজেকে যদি সমর্পণ করেন তাহলে সে দায়িত্ব একান্তই আপনার। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। জোড় করে কোন ক্ষমতা দেখায় আপনাকে কোন কাজে বাধ্য করা যাবে না।
ইমাম সাহেবদের সম্মান মহান আল্লাহ রাব্বুল আল আমিন দিয়েছেন। ইমাম সাহেবদের শক্ত হতে হবে। আপনাকে সেভাবে মসজিদ পরিচালনা করতে হবে যেভাবে আপনার সভাপতি পরিচালিত হয়। সম্মানীর চেয়ে আমার কাছে সম্মানটা বড় জিনিস। আপনাদেরকে সঠিক কথা সঠিক জায়গায় বলতে হবে একমাত্র আল্লাহ পাককে হাজির নাজির রেখে। হাদীস কুরআনের আলোকে যেটা সত্য আপনারা সেটাই বলবেন। আপনারা যদি সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, দূর্নীতির বিরুদ্ধে, অবৈধ ভূমি দখলের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে সঠিক মাসআলাগুলো বলেন, তাহলে আমরা দেশটাকে সঠিকভাবে বিনির্মাণ করতে পারবো। যার যার জায়গা থেকে আমাদের সকলকে এক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। দেশকে ভালোবাসতে হবে, সবার আগে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
শনিবার দুপুরে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে জাতীয় ইমাম সমিতি বিরল উপজেলা শাখার আয়োজনে ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলাহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি শায়খুল হাদীস আল্লামা মতিউর রহমান কাসেমী।
জাতীয় ইমাম সমিতি বিরল উপজেলা শাখার সভাপতি মুফতী ফয়সাল রশিদী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, জাতীয় ইমাম সমিতি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সোহরাব হোসাইন, জাতীয় ইমাম সমিতি বিরল পৌর শাখা এর সভাপতি হাফেজ মাওলানা মোঃ শহিদুল ইসলাম, জাতীয় ইমাম সমিতি বিরল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মাওলানা মেঃ আরমান আলীসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। অন্যান্যদের মধ্যে জাতীয় সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা নাজমুল ইসলাম, জেলা বিএনপির সদস্য এবং উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম আক্কাস আলী, উপজেলা বিএনপির সহসভাপতি এড. আব্দুল বাকি, রেজাউল ইসলাম বাদশা, ফিরোজ আলী, পৌর বিএনপির সহসভাপতি আসাদুল হক হিরা, দপ্তর সম্পাদক ও উপজেলা তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, স্বেচ্ছা সেবকদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আসাদুল ইসলাম, মৎস্যজীবীদলের সভাপতি শহিদুল ইসলাম, বিরল আলিম মাদ্রাসার প্রভাষক ও পৌরওলামাদলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ ফেরদৌস হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে একটি শান্তিপূর্ণ র‍্যালি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পূণরায় সম্মেলন স্থলে ফিরে মুনাজাত অনুষ্ঠিত হয়।