👁 46 Views

পলাশবাড়ীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ  গাইবান্ধার পলাশবাড়ীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে মঙ্গল শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় পলাশবাড়ী পৌরসভার কেন্দ্রীয় কালীমন্দির প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব পূণ্যতিথি উপলক্ষে বিশ্বশান্তি এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করা হয়।
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট পলাশবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক সুকমল চন্দ্র সরকারের সভাপতিত্বে এবং সদস্যসচিব লিখন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক বিপুল কুমার দাস।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পলাশবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ চন্দ্র সাহা।
কেন্দ্রীয় মন্দির থেকে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, রবীদাস উন্নয়ন পরিষদসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে খণ্ড খণ্ড মিছিল বের হয়ে মূল মঙ্গল শোভাযাত্রায় যোগ দেয়। পরে শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মন্দিরে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *