👁 487 Views

আমতলীতে পায়রা নদীর ব্লক নির্মাণে ব্যবহৃত পাথর।

আমতলী (বরগুনা) প্রতিনিধি। পায়রা নদীর ২৫০ মিটার ব্লক নির্মাণে ১২ হাজার ঘণফুট ব্যবহৃত পাথর আনা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা এমন অভিযোগ করেছেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া এলাকার ২০ নং প্যাকেজে।

জানাগেছে, ২০২৩-২৪ অর্থ বছরে বরগুনা পানি উন্নয়ন পায়রা নদীর ভয়াবহ ভাঙ্গণ রোধে ব্লক নির্মাণের উদ্যোগ নেয়। বোর্ড ৪৪/ বি পোল্ডারে ৩০০০ মিটার ব্লক নির্মাণে ১৩ টি প্যাকেজে কাজ পায় বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠান। গত দুই বছরে বেশ কয়েকটি প্যাকেজের কাজ শেষ হয়েছে। এর মধ্যে ২০ নং প্যাকেজ ২৫ কোটি টাকা ব্যয়ে ২৫০ মিটার নদীতে ব্লক নির্মাণ কাজ পায় অ্যাডনোচ বাংলাদেশ লিমিটেড কোম্পানী। অভিযোগ রয়েছে ২০ নং প্যাকজের ২৫০ মিটার নদী ভাঙ্গণের ব্লক নির্মাণ করতে অ্যাডনোচ বাংলাদেশ কোম্পানী লিমিটেড গত ১৫ আগষ্ট সিলেট থেকে জাহাজে করে ১২ হাজার ঘণফুট পাথর আনে। ওই পাথর ব্লক নির্মাণ এলাকা আড়পাঙ্গাশিয়ায় তুলে রাখা হয়। স্থানীয় রাকিবুল ইসলাম ও লুৎফর হোসেন অভিযোগ করেন ১২ হাজার ঘণফুট পাথর এনে স্তুপ করে রাখা হয়েছে। ওই পাথর ব্যবহৃত। পাথরের গায়ে সিমেন্টের আস্তর রয়েছে। ব্যবহৃত পাথর দিয়ে ব্লক নির্মাণ করা হলে তা টিকবে না। দ্রুত এ ব্লক অপসারণ করে ভালো পাথর আনার দাবী তাদের।

শুক্রবার সরেজমিনে ঘুরে দেখাগেছে, আড়পাঙ্গাশিয়া নদীর পাড়ে পাথরের স্তুপ করে রাখা হয়েছে। ওই পাথরের গায়ে সিমেন্টের আস্তর। অন্য কাজের ব্যবহৃত পাথর এনে রাখা হয়েছে ব্লক নির্মাণে।

অ্যাডনোচ বাংলাদেশ কোম্পানী লিমিটেড ম্যানেজার মোঃ বদিরুজ্জামান বলেন, এ পাথর পানি উন্নয়ন বোর্ড রিজেক্ট করে দিয়েছেন।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্ড এসিট্যান্ট মোঃ আশিকুর রহমান বলেন, আমাকে কোম্পানীর লোকজন জাহাজ থেকে পাথার আনলোডের ভিডিও পাঠিয়েছেন। কিন্তু কেমন পাথর তা আমার জানা নেই। তিনি আরো বলেন, অ্যাডনোচ বাংলাদেশ কোম্পানী গত দুই বছরে ২০ হাজার ব্লক নির্মাণ করেছেন। এখন অনেক ব্লক নির্মাণ বাকী আছে।

বরগুনা পানি উন্নয়ন নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান বলেন, ব্লক নির্মাণে ব্যবহৃত পাথর আনার বিষয়টি জেনেছি। ওই পাথর ল্যাব টেষ্টে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। টেষ্টে পাথরের গুণগত মান না থাকলে ওই পাথর দিয়ে ব্লক নির্মাণ করতে দেয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *