
প্রতিনিধি(ধোবাউড়া) ময়মনসিংহ : ময়মনসিংহের ধোবাউড়ায় ডিসিস সাইন্স ট্যালেন্ট হান্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) উপজেলা সদরের ধোবাউড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও প্রতিভা যাচাই এবং বিজ্ঞানমনস্ক শিক্ষার্থী তৈরির লক্ষ্যে এ পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন এবং সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা। এ সময় তারা পরীক্ষার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আমিনসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।