👁 283 Views

পলাশবাড়ী পৌর শ্রমিকদলের আহ্বায়ক কমিটি অনুমোদন, আনন্দ মিছিল

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌর শ্রমিকদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল করেছেন সংগঠনটির নবনির্বাচিত নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে নবগঠিত কমিটির আয়োজনে পলাশবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটিতে শরিফুল ইসলাম বাবুকে আহ্বায়ক, ইউসুফ মন্ডল নয়নকে সদস্য সচিব এবং রাসেল কে-কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, সহ-সভাপতি আজাদুল আকন্দ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *