
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ৭ নম্বর মল্লিকবাড়ী ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বর্তা বনাম ভান্ডাব ওয়ার্ড একাদশের টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টে আয়োজক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভালুকা উপজেলা শাখার সভাপতি তারেক উল্লাহ চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর মল্লিকবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ভালুকা উপজেলা বিএনপির সদস্য শহীদুল্লাহ মন্ডল।
অনুষ্ঠানে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল আউয়াল মাস্টারের সভাপতিত্বে ও মল্লিকবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক নাজমুল হক মন্ডলের সঞ্চালনায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। খেলায় বর্তা একাদশ- ০ ও ভন্ডাব একাদশ- ৩ গোলে বিজয়ী হয়।
আয়োজকরা জানান, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অংশগ্রহণকারী দল নিয়ে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। খেলায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে পর্যায়ক্রমে বিজয়ী দল নির্ধারণ করা হবে।
টুর্নামেন্টের ব্যানারে চ্যাম্পিয়ন দলের জন্য ১ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া রানার্সআপসহ অন্যান্য পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে।
এতে স্থানীয় বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।