👁 416 Views

তারেক রহমানের আহ্বানে বাউফলে সবুজের উৎসব, শিক্ষার্থীদের হাতে অর্ধসহস্রাধিক চারা

 মোঃ রিয়াজ জেলা প্রতিনিধি।।প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায়, “করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পটুয়াখালীর বাউফল পৌরসভায় শিক্ষার্থীদের মাঝে—ছয় “শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।”
বৃহস্পতিবার দুপুর দুইটায় “বাউফল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।”
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির বলেন, “পরিবেশ রক্ষা ও একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”
তিনিবলেন, “শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে যে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে, তারই অংশ হিসেবে বাউফলেও এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নতুন প্রজন্মকে এখন থেকেই সচেতন করে তুলতে হবে।”
পরে শিক্ষার্থীদের মাঝে–৬ “শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।”
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি বাবু নিতাই দেবনাথ, উপজেলা বিএনপির সদস্য আলহাজ মো. জাকির হোসেন মৃধা, সাবেক উপজেলা বিএনপির সদস্য এনায়েত হোসেন ঝন্টু, পটুয়াখালী জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুর রহমান, বাউফল শ্রমিক দলের আহ্বায়ক হাসান মাহমুদ মঞ্জু, যুগ্ম আহ্বায়ক হাসান মল্লিক, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার সিকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *