👁 33 Views

শিক্ষককে শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি।।  পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট বিবি আয়েশা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুস সাত্তারের উপর সন্ত্রাসী হামলা, মব ভায়োলেন্সের প্রতিবাদ ও বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।  বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টায় উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তব্য রাখেন-এলাকাবাসী মো. রিপন মৃধা, মো. মনিরুজ্জামান শাহিন, মো.শহিদুল ইসলাম ও বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. নুরুজ্জামান মৃধা প্রমুখ।
এসময় আহত স্কুল শিক্ষক মাওলানা আব্দুস ছত্তার কান্নাকন্ঠে বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি কর্মরত রয়েছি। আমি বিভিন্ন রোগে আক্রান্ত আমার উপর নির্মাণ নির্যাতন করা হয়েছে এ ঘটার বিচার দাবী করছি।
মানববন্ধন কর্মসূচিতে বক্তরা বলেন, বিদ্যারয়ের সভাপতির কুলসুম বেগমের স্বামী জামাল বেপাড়ী অফিস কক্ষে শারীরিক নির্যাতনের তীব্র নিন্দা ও  প্রতিবাদ জানাই। তারা াারো বলেন, একজন শিক্ষককে এইভাবে নির্যাতন করবে তা কেউ মেনে নিতে পারেনা। আমরা তদন্ত পুর্বক শাস্তির দাবি জানাই।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো মাহমুদ হাসান মৃধা বলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীকে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরো বলেন, ওসিকে ফৌজদারি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *