
মো: আব্দুল দিনাজপুর প্রতিনিধি। দিনাজপুজেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রফিকুল আলম এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ ডিবি দিনাজপুর মুহাম্মদ আলমগীর পিপিএম এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গতকাল ২৩জুনতারিখ ০৫.৫০ ঘটিকায় দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকায় কতিপয় ব্যক্তি বাজারে মালামাল নিয়ে আগত ট্রাক-চালক এবং ব্যবসায়ীদের ভয়ভীতি দেখাইয়া তাহাদের নিকট থেকে চাঁদা আদায়ের চেষ্টাকালে আসামী ১। মোঃ তাহি (২২), পিতা-মোঃ আমিনুল ইসলাম মুন্না, মাতা-রাবেদা মনসুরা তুলি, সাং-পাহাড়পুর, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুরকে একটি স্টিলের তৈরী সুইচ গিয়ার চাকু, যাহার মাঝখানে কাঠের অংশ আছে, চাকুটির দৈর্ঘ্য বন্ধ অস্থায় ১৪ সেন্টিমিটার এবং খোলা অবস্থায় দৈর্ঘ্য ২৫ সেন্টিমিটার, উদ্ধার পূর্বক ঘটনাস্থল হইতে গ্রেফতার করা হয়। ধৃত আসামীর সহযোগী ২। মোঃ ফাহিম (২২), পিতা-মোঃ দেলোয়ার হোসেন, মাতা-মোর্শেদা আক্তার বিউটি, সাং-কাঞ্চন কলোনী, ০৩। মোঃ মাসুদ (২৫), পিতা- মোঃ মুছা আলম, মাতা-শামছুন্নাহার, সাং-পাহাড়পুর, উভয় থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুরদ্বয় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ঘটনাস্থল থেকে সু-কৌশলে দৌড়ে পালিয়ে যায়। ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর নিমিত্তে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় মামলা রুজু করেছে।