👁 417 Views

জুড়ীতে অনলাইন চ্যানেল জুড়ীর ১ম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন

জুড়ী প্রতিনিধি -মৌলভীবাজারের জুড়ীতে জনপ্রিয় অনলাইন পোর্টাল চ্যানেল জুড়ীর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (৫ সেপ্টেম্বর) রাত ৮ টায় শহরের অভিজাত রেষ্টুরেন্ট ফুড ভ্যালীতে উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম সভাপতিত্ব এশিয়ান টিভির সাবেক জুড়ী প্রতিনিধি ও চ্যানেল জুড়ীর সম্পাদক ও প্রকাশক মাছুম আহমদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু,পঃজুড়ী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম,জায়ফরনগর ইউনিয়ন বিএনপি সভাপতি ইসহাক আলী মাষ্টার,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জুবেল মাষ্টার,উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল,সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম,প্রথম আলো জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসন চম্পু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুর রহমান,ইউপি সদস্য ও উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি কামরুল হাসান,উপজেলা স্কাউট কমিশনার ও রত্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, জায়ফরনগর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারি মেডিকেল অফিসার ডাঃ স্বপন তালুকদার,জুড়ী নিউজের সম্পাদক আলআমিন আহমদ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ,যুবদলনেতা জাহিদ হাসান জমির,ওমর ফারুক, উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এহসানুল আম্বিয়া সোহান,সাগরনাল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাব্বির আহমদ,সাগরনাল ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক আলাল আহমদ,গণমাধ্যম ও পরিবেশবাদী সমাজসেবক খোরশেদ আলম,কালবেলা জুড়ী প্রতিনিধি আদনান আহমদ,মানবকন্ঠ জুড়ী প্রতিনিধি ফাহাদ আহমদ,
ষাটমা কন্ঠ জুড়ী প্রতিনিধি সালমান হোসাইন প্রমূখ।
বক্তারা বলেন,বস্তুনিষ্ঠ সংবাদ সমাজের উপকার করে।আপনারা জুড়ীকে আলোকিত করে গড়ে তুলতে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে যাবেন।সঠিক সংবাদ প্রচারে কোনো বাধা বিঘ্ন হলে আমরা আপনাদের পাশে আছি।সংবাদপত্র পারমানবিক অস্ত্রের চেয়ে ও শক্তিশালী। তাই,সৎ নিষ্ঠাবান গণমাধ্যম পিছিয়ে পড়া সমাজকে অনেকদুর এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করে।