
আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট:
দিনাজপুরের ঘোড়াঘাট ৩নং সিংড়া ইউনিয়নের বিরাহিমপুর খামারে সমাজকল্যান সংগঠনের আয়োজনে মাদক বিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে দিনাজপুর ঘোড়াঘাট বিরাহিমপুর খামার এলাকায় এ মাধক বিরোধী সমাবেশ ও আলোচা সভা অনুষ্ঠিত হয়েছে। ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন, সভাপতিত্বে মশিউর রহমানের সঞ্চালনায়
উক্ত মাদক বিরোধী আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল-আল-মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান। ৩নং সিংড়া ইউপির চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন, রাণীগঞ্জ বাজার কেন্দ্রিয় জামে মসজিদের খতিব কামরুজ্জামান,
আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু, সাবেক সভাপতি মো. সারোয়ার হোসেন, সিংড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস আলী, খন্দকার মোঃ রুহুল আমিন মিঠু, রামেশ^রপুর জামে মসজিদের ইমাম শিরাজুল ইসলাম,
জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন, ঘোড়াঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোফাখখায়ের ইসলাম মোল্লা, এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিন,এলাকর গন্যমান্য ব্যক্তি বর্গসহ বিএনপির ও জামাতের অংগসংঘঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।