👁 99 Views

চৌদ্দগ্রাম মডেল থানার বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার 

চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধি, ২৮ সেপ্টেম্বর রাতে চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন: ১০নং বাতিসা ইউনিয়নের সারপটি গ্রামের আবুল কালামের ছেলে আমজাদ হোসেন মুরশেদ (৩১), একই গ্রামের আলমগীর হোসেন জাহিদ (২২), ১১নং চিওড়া ইউনিয়নের সুজাতপুর গ্রামের আলী আকবরের ছেলে আব্দুল মজিদ (৫৩), পৌরসভার ৯নং ওয়ার্ড চন্দ্রপুর গ্রামের মো: শাহিন আলমের ছেলে শহীদুল ইসলাম শান্ত (১৮), শাহপুর ৩নং ওয়ার্ডের আব্দুল খালেকের ছেলে জহিরুল (৩০), পৌরসভার ৮নং ওয়ার্ডের সোনামিয়ার ছেলে মো: আলমগীর হোসেন (৪১) ও শুভপুর ইউনিয়নের উনকোটি গ্রামের আব্দুল গনির ছেলে এবিএম বুলু (৫০)।
এরা সবাই মাদক মামলাসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামি বলে জানিয়েছে পুলিশের পরির্দশক তদন্ত গোলজার আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *