👁 167 Views

দেওয়ানগঞ্জে ডিবির অভিযানে ২০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) পুলিশের অভিযানে ২০ বোতল ভারতীয় মদসহ মোহাম্মদ আমির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যেরচর এলাকায় বকশীগঞ্জ-রৌমারী সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমির হোসেন দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যেরচর গ্রামের বাসিন্দা। তিনি মধ্যেরচর এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-২ পুলিশের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আমির হোসেনের কাছ থেকে ২০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ উদ্ধার করা হয়।
ডিবি-২-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজিব রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।