👁 205 Views

আটোয়ারীতে গ্রাম পুলিশদের মাঝে টর্চ লাইট ও বাইসাইকেল বিতরণ

ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় কর্মরত ৪৯ জন গ্রাম পুলিশের মাঝে টর্চ লাইট ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে ৬ ইউনিয়নের কর্মরত মোট ৪৯ জন গ্রাম পুলিশের মাঝে টর্চ লাইট ও বাইসাইকেল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী,আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল প্রমুখ।
এ সময় ইউএনও বলেন, সরকার গ্রাম পুলিশদের দায়িত্ব পালনে সহায়তার জন্য বাইসাইকেল ও টর্চ লাইট দিচ্ছে। জনকল্যাণে এসব সামগ্রী যথাযথভাবে ব্যবহারের জন্য এবং সততা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য গ্রাম পুলিশদের প্রতি আহবান জানান।
বাইসাইকেল ও টর্চ লাইট পেয়ে গ্রাম পুলিশর সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে দায়িত্ব পালনে আরও অগ্রণী ভুমিকা রাখবেন বলে আশ্বাস প্রদান করেন তারা। তারা জানান, প্রত্যন্ত এলাকায় রাতে দায়িত্ব পালনের সময় টর্চ লাইট ও বাইসাইকেলগুলো তাদের চলাচল ও সরকারি দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
ঝউপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে গতিশীলতা বৃদ্ধি এবং যোগাযোগ ব্যবস্থা সহজ করার লক্ষ্যে জেলা প্রশাসকের পক্ষ থেকে এসব টর্চ লাইট ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *