
মোসাব্বর হাসান মুসা বগুড়া প্রতিনিধিঃ
পাল্লাপাড়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে দীর্ঘ ৩৬ বছর অক্লান্ত পরিশ্রম ও মূল্যবান সময় ব্যয় করে শিক্ষকতা করে এসেছি।
আজ আমার জীবনের এক বিশেষ দিন। দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলাম আজ।
এই দীর্ঘ পথচলায় অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী এবং অভিভাবকদের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার হৃদয়ে অমলিন হয়ে থাকবে। শ্রেণিকক্ষে পাঠদান শুধু পেশা ছিল না, ছিল আমার ভালোবাসা, দায়িত্ব এবং গর্ব।
আমার সকল প্রিয় শিক্ষার্থীদের প্রতি রইল অশেষ শুভকামনা—তোমরা যেন মানুষের মতো মানুষ হয়ে সমাজ ও দেশের কল্যাণে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারো। তোমাদের সাফল্যই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি।
সহকর্মী ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা এই দীর্ঘ সময়ে পাশে ছিলেন এবং সহযোগিতা করেছেন।
আমার সহধর্মিণীর আদর্শ ও সহযোগিতা আমার জীবনের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত।আল্লাহ তায়ালা যেন আমার সন্তানদের নেক হায়াত দান করেন এবং তাদেরকে আমাদের জন্য সদকা এ জারিয়া হিসাবে কবুল করেন। আমীন।
সবার কাছে দোয়া চাই, যেন জীবনের পরবর্তী অধ্যায়ও সুস্থতার সাথে শান্তিতে কাটাতে পারি এবং ঈমান ও আমলের সাথে শেষ বিদায় নিতে পারি।আমিন।