👁 203 Views

বগুড়া, এসআরবি-১২ এর তিনটি পৃথক অভিযানে ভূঁয়া সাংবাদিক পরিচয়ের আরালে ৭৮ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ESkuf সহ ০২ জন আটক

 স্টাফ রিপোর্টার বগুড়াঃ সিপিএসসি বগুড়া, এসআরবি-১২ এর তিনটি পৃথক অভিযানে ভূঁয়া সাংবাদিক পরিচয়ের আরালে ৭৮ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ESkuf সহ ০২ জন আটক এবং চাঞ্চল্যকর হত্যা মামলার ০২ জন পলাতক আসামী গ্রেফতার।করা হয়েছে।

 বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান (এসআরবি) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। এসআরবি এর সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারন জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকান্ডে জড়িত আসামীদের আইনের আওতায় এনে এসআরবি জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

 সিপিএসসি বগুড়া, এসআরবি-১২, গত ০৪/১০/২০২৬ ইং তারিখ বিকাল আনুমানিক ১৭.৫০ ঘটিকার সময় বগুড়া জেলার কাহালু থানাধীন বীরকেদার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাজীপাড়া বাসস্ট্যান্ড এলাকার যাত্রী ছাউনির সামনে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট চলাকালীন সময় দুইজন ব্যক্তি লাল রঙের একটি মোটরসাইকেল নিয়ে চেকপোস্ট এর সামনে এসে এসআরবি সদস্যদের নিকট সাংবাদিক পরিচয় দিয়ে ব্যস্ততা দেখাতে থাকে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করিলে তারা স্বীকার করে যে, তাদের কাছে অবৈধ মাদকদ্রব্য ESkuf আছে। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত স্বাক্ষীগনের উপস্থিতিতে ধৃত অভিযুক্ত ১। মোঃ মিজানুর রহমান (৩৪), পিতা- মোঃ ওয়াহেদ আলী, মাতা-মর্জিনা বেগম, সাং-নাটাইপাড়া (বড় মসজিদ লেন, ওয়ার্ড নং-৬), থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া, ২। মোঃ রকি সরকার (৩৫), পিতা-মোঃ সবুর সরকার, মাতা- মোছাঃ সালমা বেগম, সাং-মালগ্রাম (ওয়ার্ড নং-৮), থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াদ্বয়কে ৭৮ (আটাত্তর) বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ESkuf সহ আটক করতে সক্ষম হয় এবং ভূঁয়া সাংবাদিক পরিচয়ের ০১টি আইডি কার্ড, ০১টি পুরাতন নস্ট ক্যামেরা, ০১টি মোটরসাইকেল, ০২টি স্মার্ট মোবাইল, নগদ ১৫০০/- টাকা ও ০২টি সিম জব্দ করা হয়। জব্দকৃত আলামত সহ আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার কাহালু থানায় হস্তান্তর করা হয়।

 

এরইধারাবাহিকতায় সিপিএসসি বগুড়া, এসআরবি-১২, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়া জেলার সদর থানাধীন মাটিডালি উত্তরপাড়াস্থ জায়া কার হাউসের বিপরীত পাশে নিউ প্রাপ্ত মটরস দোকানের সামনে মোঃ মোকছেদুল হাসান (৩৮) বসে থাকা অবস্থায় এজাহার নামীয় আসামীগণসহ অজ্ঞাতনামা ১০/১৫ জন আসামীরা পূর্বশত্রুতার জের ধরে চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত আসামী মোঃ মারুফ @ সারকো @ আসাদুজ্জামান মারুফ (২১) গ্রেফতার এড়াতে বগুড়া জেলার সদর থানাধীন নিশিন্দারা মন্ডলপাড়া এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে সিপিএসসি বগুড়া, এসআরবি-১২ এর একটি চৌকষ আভিযানিক দল অদ্য ০৫ অক্টোবর ২০২৬ ইং তারিখ রাত্রি আনুমানিক ০২.২০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন নিশিন্দারা মন্ডলপাড়া রেজা হাসানের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মারুফ @ সারকো @ আসাদুজ্জামান মারুফ (২১) পিতা-মোঃ আব্দুল কাশেম, মাতা- মোছাঃ আসমা খাতুন, সাং-নিশিন্দারা, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।

আরেকটি পৃথক অভিযানে গত ২৩/০৭/২০২৬ তারিখ রাত্রি অনুমান ০২.০০ ঘটিকার সময় ভিকটিম আতিকুর রহমান সাগর কে তার শুশুর মোঃ রবিউল ইসলাম বোবলা (সাবেক মেম্বার) এর বাড়ীর গলিতে পথরোধ করে সকল এজাহারনামীয় আসামীগণ এলোপাতাড়ীভাবে মারপিট এবং ধারালো রামদা ও চাকু দিয়ে হত্যা মামলার এজাহারনামীয় ১৪নং পলাতক আসামী মোঃ আব্দুল কুদ্দুস (৩৬) গ্রেফতার এড়াতে বগুড়া জেলার গাবতলী থানাধীন রামেশ্বরপুর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিক্তিতে সিপিএসসি বগুড়া, এসআরবি-১২ এর একটি চৌকষ আভিযানিক দল অদ্য ০৫ অক্টোবর ২০২৬ ইং তারিখ রাত্রি আনুমানিক ০৪.০০ ঘটিকার সময় বগুড়া জেলার গাবতলী থানাধীন রামেশ্বরপুর মধ্য তেজোপাতা পাপুল মন্ডলের বাসায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর আতিকুর রহমান সাগর হত্যা মামলার এজাহারনামীয় ১৪নং পলাতক আসামী মোঃ আব্দুল কুদ্দুস (৩৬), পিতা-মৃত কোরবান ফকির, সাং-পাঁচবাড়ীয়া, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া’কে গ্রেফতার করতে সক্ষম হয়।