
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় আদমদীঘি প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে
দৈনিক করতোয়া, সমকালের আদমদীঘি প্রতিনিধি হাফিজার রহমানকে আবারো সভাপতি। যায়যায় দিনের আদমদীঘি প্রতিনিধি খন্দকার মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক। দৈনিক রূপালী বাংলাদেশ ও দৈনিক বগুড়া পত্রিকার আদমদীঘি প্রতিনিধি আবু মুত্তালিব মতিকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৭সদস্য বিশিষ্ট এই নয়া কমিটি গঠন ও ঘোষনা করা হয়।
কমিটির অপর নেতৃবর্গরা হলেন, দৈনিক জনতার আদমদীঘি প্রতিনিধি
বেনজীর রহমানকে সিনিয়র সহ-সভাপতি। দৈনিক দিনকাল পত্রিকার আদমদীঘি প্রতিনিধি হেদায়েতুল ইসলাম উজ্জলকে সহ সম্পাদক। দৈনিক আমার বার্তা পত্রিকার আদমদীঘি প্রতিনিধি মিজানুর রহমানকে অর্থ সম্পাদক ও ইত্তেফাক পত্রিকার আদমদীঘি প্রতিনিধি আনোয়ার হোসাইনকে কার্যকরি সদস্য করা হয়েছে।
আদমদীঘি প্রেসক্লাবের আহবায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মিহির সরকার, মোমিন খান, আবু হাসান, হেদায়েতুল ইসলাম প্রমুখ।
সভায় আগামী এক বছরের জন্য এই নতুন কার্যকরি কমিটি ঘোষনা করা হয়েছে।