
ভোলা প্রতিনিধি ঃভোলায় মেঘনার পাড়ে বসে পাঁচ বন্ধু মিলে মোবাইলে গেইম খেলছিল,এমতাবস্থায় হঠাৎ নদীর তীব্র ¯্রােতে পাড় ভেঙ্গে তাদেরকে নিয়ে পানির তলদেশে তলিয়ে যায়। ৩ জন সাতার কেটে প্রানে বাচলেও ২ বন্ধু নিখোঁজ রয়েছে।
বুধবার (৯ই সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার সময়ে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শান্তির হাট(গরীবের দুবাই খ্যাত) চায়না ইপিজেপেডর মেঘনার পাড়ে এই ঘটনা ঘটে।
নিখোঁজ দুইজন মো ঃ আমজাদ (২৫) এবং মো ঃ রাকিব (২০)। তাদের বাড়ি নবীপুর এবং শিবপুরে।
নদীতে পরে যাওয়া একজন জানান,আমরা ৫ বন্ধু মিলে মোবাইল ফোনে গেইম খেলছিলাম,কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে আমাদেরকে নিয়ে মেঘনা পাড়ের জিও ব্যাগের বস্তাসহ তলিয়ে যায়, আমিসহ আমরা ৩ জন সাতার কেটে তীরে উঠে প্রানে বেঁচেছি,কিন্তু আমাদের সাথের রাকিব ও আমজাদ ২ জন পানির ¯্রােতে তলিয়ে যায়,তাঁরা এখনও নিখোঁজ রয়েছেন।
ভোলা সদর ফায়ার সার্ভিস ও কোস্ট দক্ষিণ জোনে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে পৌছে নিখোজদের বেড় করার জন্য চেষ্টা করছে।