
মোঃ নজরুল ইসলাম : নরসিংদী প্রতিনিধিঃবাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী এলাকার মেহেরপাড়া ইউনিয়নে এক আলোচনা সভা ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ সেপ্টেম্বর (রবিবার) বিকালে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পাথরপাড়া মাদ্রাসা মাঠে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেহেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আঃ রশিদ প্রধান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ আঃ রশিদ প্রধান বলেন, “আমি সাধারণ মানুষের কল্যাণে সবসময় কাজ করে এসেছি। আগে আপনাদের ১০টি কাজ করে থাকলে, ইনশাআল্লাহ চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ৫০টি কাজ করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। প্রতিশ্রুতি অনুযায়ী পাথরপাড়া থেকেই আজ আমার নির্বাচনী প্রচারণা শুরু করলাম।”
মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইফতেখার আলম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন:
হাজী মাসুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মেহেরপাড়া ইউনিয়ন এডভোকেট মেহেদী হাসান প্রান্ত, সদস্য, নরসিংদী জেলা ছাত্রদল ইউছুব আলী, সিনিয়র সহ-সভাপতি, মেহেরপাড়া ইউনিয়ন শ্রমিক দল,দুখাই মিয়া, সাধারণ সম্পাদক, মেহেরপাড়া ইউনিয়ন শ্রমিক দল,কামাল হোসেন, সভাপতি, ৬ নম্বর ওয়ার্ড যুবদল তাহের আলী, ইউপি সদস্য, ৬ নম্বর ওয়ার্ড,পিয়ারা বেগম, নেত্রী, জাতীয়তাবাদী মহিলা দল এছাড়াও অনুষ্ঠানে ৬ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা নান্নু মিয়া, আবু মিয়া, আতাউল্লাহ, আলাউদ্দিন; ৭ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আঃ আলী, লিটন মিয়া; ৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা কামাল; বিএনপি নেতা আমির হোসেন এবং কৃষক দল নেতা ইউছুব মিয়াসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।