
ঘোড়াঘাট প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর হিলিতে তরুণ সমাজকে মাদক ও অনলাইন জুয়া থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।
শুক্রবার (২ অক্টোবর) রাতে বিরামপুর মিনি স্টেডিয়ামে মরহুমা খালেদা জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সন্তানদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী করতে হবে। তাদের ভালো মানের খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে পরিবার ও সমাজের সবাইকে ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, আগামী প্রজন্মকে রক্ষা করতে পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলাসহ চরিত্র গঠনের বিভিন্ন কার্যক্রমে তরুণদের উৎসাহিত করতে হবে। এর মাধ্যমে তরুণ ও যুবসমাজ নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠবে।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর হিলির উপজেলার বিএনপির অঙ্গসং গঠনের নেতা কমিরা।