👁 230 Views

সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সুজানগর (পাবনা) প্রতিনিধি : সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠায় আনুষ্ঠানিক ঘোষণা দেন। উপজেলা বিএনপির আয়োজনে ও বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ এর নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পাবনার সুজানগর উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মন্ডল মার্কেটের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম বাবু মন্ডলের সভাপতিত্বে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা শফিউল আলম বাবু,পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক তোরাফ আলী, ইয়াকুব আলী, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোর্তজা, পৌর কৃষকদলের আহবায়ক আব্দুল মালেক বিশ্বাস, পৌর যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, বিএনপি নেতা মজিবুর রহমান খান, কামরুল ইসলাম,আলাউদ্দিন কমিশনার,নিজাম উদ্দিন সরদার,সাদেক আলী মুন্সী, শরিফুল ইসলাম, আব্দুর রাজ্জাক মোল্লা, আব্দুস সালাম শেখ, ইকবাল হোসেন শেখ, মৎস্যদল নেতা আলী আকবর, ইন্তাজ আলী,যুবনেতা আব্দুস সালাম,ছাত্রনেতা শেখ কাউসার, ফিরোজ প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য শোভাযাত্রায় বিভিন্ন শ্লোগানে শ্লোগানে উত্তাল হযয়ে ওঠে পৌর শহরের রাজপথ।
ক্যাপশন: পাবনার সুজানগরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *