👁 366 Views

পাইকগাছায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশসহ বিএসটিআই বিহীন চলছে আকাশ বেকারী ; দেখার কেউ নেই

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশসহ বিএসটিআই অনুমোদিত বিহীন চলছে “আকাশ বেকারী” নামে একটি প্রতিষ্ঠান। উপজেলার হরিঢালী ইউনিয়নের বাদামতলা নামক স্থান থেকে কিছুটা দুরে ঘনবসতিপূর্ণ জায়গায় গড়ে উঠেছে এই বেকারীটি। আর এই বেকারিটিতে প্রতিনিয়ত অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের বেকারি খাদ্য। এছাড়াও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেকারিটির নেই কোন বিএসটিআই অনুমোদন। তারপরও চলছে অনায়াসে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয়রা জানান, এলাকার কতিপয় কিছু নামধারী ব্যক্তির ক্ষমতাবলে গড়ে উঠা বিএসটিআই অনুমোদনহীন আকাশ বেকারীর সত্বাধিকারী মনিরুল ইসলাম কাউকে তোয়াক্কা না করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করে তা বাজারজাত করে আসছে। তারা আরও জানান, তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তার স্ত্রীর মাধ্যমে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে থাকে। এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, এভাবে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে বাজারজাত করাটা স্বাস্থ্য ঝুকি চরমে। এ ধরনের উৎপাদিত খাবার খেলে অসুস্থ হয়ে যেতে পারে যখন তখন। সচেতন মহল আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নাকের ডগায় প্রকাশ্যে এ ধরনের প্রতিষ্ঠান চলে কিভাবে? নাকি নৈপথ্য রয়েছে কিছু যা সবার অগোচরে চলে। সর্বোপরি তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে জানতে চাইলে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাবার উৎপাদন কিংবা বিএসটিআই অনুমোদনহীন কোন বেকারী প্রশাসনকে ফাঁকি দিয়ে চালানো গুরুতর অপরাধ। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে উক্ত বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *