👁 468 Views

বড়াইগ্রাম উপজেলা পরিষদের পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু 

নাটোর প্রতিনিধি  নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের পুকুরে ডুবে তাহসিন আহমেদ (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টায় ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুর থেকে তার লাশটি উদ্ধার করেন। নিহত তাহসিন উপজেলার বনপাড়া মৃধাপাড়া মহল্লার মজিবুর রহমানের ছেলে। সে বনপাড়া সেন্ট যোসেফ্স স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল।
বনপাড়া ফায়ার সার্ভিসের সেকেন্ড অফিসার রফিকুল আলম জানান, সকাল ১১ টার দিকে তাহসিন গোসল করার জন্য উপজেলা পরিষদের পুকুরে আসে। কিন্তু এরপরে আর বাড়ি ফিরে যায়নি। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খেঁাজাখুঁজি করেও তাকে পায়নি। এক পর্যায়ে উপজেলা পরিষদের সিসিটিভির ফুটেজ যাচাই করে তাকে পুকুরে গোসলের উদ্দেশ্যে নামতে দেখা যায়। পরে খবর দিলে  ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা সোয়া ছয়টায় পুকুরে নেমে পানি নীচ থেকে তার লাশটি উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *