👁 389 Views

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী ও ফ্যাসিষ্ট মুক্ত দিবস উপলক্ষে সেনবাগে১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি : জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী ও ফ্যাসিস্ট মুক্ত দিবস উপলক্ষে এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে নোয়াখালীর সেনবাগে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইয়াছিন করিম এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আফসার।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা অধ্যক্ষ আইয়্যেদ আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ১১ দলীয় জোটের এনসিপির নোয়াখালী জেলার সহ-যুগ্ম সম্পাদক মামুন হোসেন, সেনবাগ উপজেলা সংগঠক মোজ্জামেল হোসেন রিপাত, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হুদা মিলন, সেনবাগ পৌর জামায়াতের আমির মাওলানা ইয়াছিন মিয়াজী, নোয়াখালী জেলা উত্তর ছাত্রশিবিরের সাবেক সভাপতি দাউদুল ইসলাম, নোয়াখালী জেলা উত্তর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ফয়জুল ইসলাম, জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা কেফায়েত উল¬াহ, সেনবাগ উপজেলা ওলামা আইম্মার সহকারী পরিচালক মাওলানা আবুল খায়ের মাওলানা আবু শাকের এবং জুলাই শহীদ শাহাদাত হোসেন শাওনের পিতা আবু বাছের।
বক্তারা বলেন, জনগণের ভোটের রায়ের প্রতি সম্মান দেখিয়ে দ্রুত ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে। তারা দাবি করেন, এ বিষয়ে বিলম্ব হলে জনগণ আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায় করবে।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন শ্লোগান দেয় এবং পরে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *