
আমতলী (বরগুনা) প্রতিনিধি।। যথা যোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আমতলীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আমতলী উপজেলা প্রশাসন বিকেল চারট বুধবার বিকেল ৪;টায় আমতলী উপজেলা পরিষদ নিউনায়তনে আলোচনা সভার আয়োজন করে। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম, আমতলী থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুব হোসাইন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রাসেল, আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জাহাল উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব মোহাম্মদ তুহিন মৃধা, পৌর বিএনপি’র সাবেক আহবায়ক মোহাম্মদ কবির উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব জালাল আহমেদ খান, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মোঃ ওমর ফারুক জিহাদী, পৌর শাখা ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ কামরুজ্জামান, গণধিকার পরিষদের সভাপতি মোঃ সাইদুর রহমান, আমতলী সরকারি কলেজে প্রভাষক মোঃ মেহেদী হাসান মাহাদী, আমতলী প্রেসক্লাবের সভাপতি ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন, জুলাই যোদ্ধা রাব্বি, প্রীতম কুমার, সাংবাদিক আব্দুর রহমান সালেহ,মহাসিন মাতুব্বর (প্রমুখ) । এছাড়াও আমতলী উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে। সকাল দশটায় উপজেলা বিএনপির উদ্যোগে একটি মিছিল বের হয় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা চিত্রাংকন প্রতিযোগিতা কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। #