
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা(জাসাস)সাঁথিয়া উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।পাবনা জেলা শাখার আহবায়ক খালেদ হোসেন পরাগ ও সদস্য সচিব আব্দুল মান্নান ভূইয়া স্বাক্ষরিত কমিটিতে আহবায়ক নির্বাচিত করা হয়েছে মিজানুর রহমান ফুল ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর হোসেন। আহবায়ক কমিটির অন্যন্য সদস্যরা হলো যুগ্ম আহবায়কদ্বয় জাহাঙ্গীর আলম সেলিম ও সাখাওয়াত হোসেন বাবু মাস্টার, সদস্যবৃন্দ প্রকৌশলী রাকিবুল ইসলাম রনী, মাহফুজুর রহমান ও আলম হোসেন। পাবনা জেলা শাখা গত ১লা আগস্ট ২০২৬ এ আহবায়ক কমিটির অনুমোদন দেন।