👁 418 Views

পঞ্চগড়ে বিদ্যালয়ের দোকানঘর দখলের প্রতিবাদের সংবাদ সম্মেলন

পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলার জগদল দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের দেয়াল ঘেসা দোকানঘর অবৈধ ভাবে দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার(১৯ এপ্রিল) দুপুরে জেলার সদর উপজেলার জগদল দ্বি মুখী উচ্চ বিদ্যালয় হলরুমে এ সংবাদ সম্মেলন আয়োজন করেন বিদ্যালয় কতৃপক্ষ।
সংবাদ সম্মেলনে বিদ্যায়লের প্রধান শিক্ষক আনিসুর রহমান বলেন,জগদল দ্বি মুখী উচ্চ বিদ্যালয়টি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে স্কুলের জায়গায় দেয়াল সংলগ্ন ৬২টি দোকানঘর নির্মাণ করে বিদ্যালয়ের উন্নয়ন স্বার্থে এবং গরীব মেধাবী শিক্ষার্থীদের ওই দোকান ঘরের ভাড়ার টাকা দিয়ে উপকার করা হত ৷
গত ২০২৪ জুলাই গনঅভ্যুত্থানের পর থেকে একটি কুচক্রীমহল জগদল দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের ২৪ টি দোকান ঘর অবৈধ ভাবে দখল করে পূর্বের ভাড়া নেয়া ব্যবসায়ীদের বের করে দিয়ে তালা লাগিয়ে দেয় চক্রটি ৷
পরবর্তীতে ওই অসাধু চক্রটি অবৈধ ভাবে কিছু দোকাঘর নিজের দাবী করে তাদের দখলে নেয়। ফলে ২৪টি দোকানের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়ে বেকার হয়ে পড়েছেন।
এদিকে বিদ্যালয় কতৃপক্ষ বিষয়টি প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেও সমাধান না পেয়ে সংবাদ সম্মেলন করেন তারা ৷
তিনি আরও বলেন,দোকাঘরগুলো প্রতিষ্ঠার পর বিদ্যায়ল কতৃপক্ষ দ্বারা পারিচালিত হয়ে আসছে। এতদিন হয়ে গেল কারো কোন দাবী ছিল না। দোকানঘরগুলো ভাড়া থেকে যা আয় হয় সে আয় দিয়ে বিদ্যালয়ের উন্নয়ন তহবিলে জমা হয় ৷ তাই বিদ্যালয়ের জমি ও দোকান ঘর ফিরে পেতে প্রশাসনের কাছে জোর দাবী জানান ৷
এসময় সংবাদ সস্মেলনে,জগদল দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল আলিম,প্রাক্তন প্রধান শিক্ষক এইচ,এম একরামুল হক,সমাজসেবক মকছেদ আলীসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *