👁 300 Views

সমকামিতার জন্য এইডস বাড়ছে : পাবনায় এইচআইভি বিষয়ে সাংবাদিকদের কর্মশালায় তথ্য

বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনায় ‘বাংলাদেশে মানবাধিকার ও এইচআইভি : গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের সভাকক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জানানো হয় সমকামিতার জন্য পাবনায় এইডস বাড়ছে। এটি শুধু হিজড়া সম্প্রদায়ের মধ্যে নয়; পুরুষে পুরুষে সমকামিতা এর জন্য বেশী দায়ী।
কর্মশালায় পাবনা জেলার এইচআইভি সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরে করণীয় তুলে ধরেন পাবনা জেনারেল হাসপাতালের কেপি সেন্টারের ফোকাল পার্সন ডা. মনিরুজ্জামান এবং সেন্টার ম্যানেজার ডা. আহসানুল কবির।
এ সময় পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমানসহ জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *