
এ কে এম আব্দুল্লাহ,নেত্রকোনাঃ নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া নিবাসী বিশিষ্ট রাজনীতিবিদ জেলা সিপিবি’র সাবেক সভাপতি ও জেলা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান খোকন
(৭৩) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (২৪ আগষ্ট) সকাল ১০ টা ২০ মিনিটের দিকে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহী ওয়া ইন্না-লিল্লাহী রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের মাঝে শোকের ছায়া নেমে আসে। বাদ আসর
নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদ (বড় মসজিদ) প্রাঙ্গণে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের গ্রামের বাড়ি চল্লিশা ইউনিয়নের সনুরা গ্রামে খন্দকার বাড়ির পারিবারিক গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
তার ইন্তেকালে নেত্রকোনার মুক্তিযোদ্ধা বৃন্দ, জেলা প্রেসক্লাব, সিপিবি, মহিলা পরিষদ, জনউদ্যোগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।