👁 67 Views

গোয়াইনঘাটে নিউ স্টার স্পোর্টিং  ক্লাবের ফাইনাল খেলা সম্পন্ন 

গোয়াইনঘাট প্রতিনিধিঃ গোয়াইনঘাটে নিউ স্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের কাকুনাখাই খলা ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন রাজবাড়ী কান্দি ফুটবল একাদশ বনাম নিউ স্টার স্পোর্টিং ক্লাব। টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে রাজবাড়ী কান্দি ফুটবল একাদশ হারিয়ে নিউ স্টার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।
বিশিষ্ট মুরব্বি মাষ্টার আবুল হোসেনের সভাপতিত্ব ও যবনেতা অলিউর রহমান মুন্নার পরিচালনায় এতে প্রদান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি ও পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মনজুর আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এখলাছুর রহমান, তরুণ সমাজসেবী মুস্তাক আহমদ, শাহজাহান, টুনুমিয়া, মুজম্মিল আলী, শরীফ উদ্দিন, আব্দুল্লাহ সায়েফ, মুক্তার ও মারুফ  প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *