👁 455 Views

পলাশবাড়ীতে সরকার এন্টারপ্রাইজ এর বাসের আনুষ্ঠানিক পথচলা

পলাশবাড়ী(গাইবান্ধা) সংবাদদাতাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে সরকার এন্টারপ্রাইজ বাসের পথচলা শুরু প্রাক কল্পে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সরকার এন্টারপ্রাইজ বাস সার্ভিস এর সত্বাধিকারী রবিউল ইসলাম লিয়াকত ও মিজানুর রহমান নিক্সনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৩ আগস্ট সোমবার দুপুরে সরকার এন্টারপ্রাইজ এর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  এতে দোয়া পরিচালনা করেন খাদ্য গুদাম জামে মসজিদের পেশ ইমাম মাওঃ তাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন  গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মুশফিকুর রহমান রিপন,জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান ফুল মিয়া, গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া,সহ সাধারণ সম্পাদক রাজীব সাহা, সদস্য শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *