👁 536 Views

বাউফলে ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবক

মোঃ রিয়াজ।।  পটুয়াখালীর বাউফলে ১৫ পিস ইয়াবাসহ সুমন মৃধা (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুমন মৃধা উপজেলার মদনপুরা ইউনিয়নের বাসিন্দা এবং হানিফ মৃধার ছেলে।
পুলিশ জানায়, “এসআই সম্ভিত রয়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে সুমনের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আটক করা হয়।”
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেছেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমন মৃধাকে ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”