👁 387 Views

সলঙ্গায় বাসের ধাক্কায় সিএনজির ৪ যাত্রী নিহত

আমিনুল ইসলাম হিরো,সিরাজগঞ্জ :  সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি সিএনজি চালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ১ নম্বর ব্রিজ এলাকায়, সলঙ্গা থানার কান্দিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, দ্রুতগতির একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *