👁 84 Views

মোরেলগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে  আলাচনা সভা ও সনদপত্র,ক্রেস্ট প্রদান অনুষ্ঠান

এইচ.এম.শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধিঃ  তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি,আজকের প্রত্যয় সুন্দর আগামী গডি ”  প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের  মোরেলগঞ্জে উপজলা পরিবার পরিকল্পনা কার্যালয়র আয়োজনে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬।
১১জুলাই শনিবার সকাল ১০ টায় উপজলা পরিবার পরিকল্পনা কার্যালয়র সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এফবিআই তাপস বিশ্বাস এর সঞ্চালনায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবু তন্ময় কুমার দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসব উপস্থিত ছিলেন উপজলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাবিবুল্লাহ। এ সময় অন্যান্যদের  মধ্যে দিবস সম্পর্কে  বক্তব্য রাখেন,পরিবার কল্যাণ সহকারী দোয়েল খানম,পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজীব কল্যাণ হালদার,উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আফরোজা পারভীন,পরিবার কল্যাণ পরিদর্শিকা তাসলিমা নাসরিন, সাংবাদিক এইচ এম শহিদুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা পরিবার পরিকল্পনা কার্যক্রমের সফলতা, তারুণ্যের মধ্যে ব্যাপক প্রচার প্রচারণার মধ্য দিয়ে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণে উদ্বুোদ্ধ করে  সচেতনতা বৃদ্ধি মাতৃ  ও শিশু স্বাস্থ্যের ব্যাপক উন্নয়ন সরকারি বিভিন পরিকল্পনার বিষয় নিয়ে আলাচনা করেন এবং
সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদর নিজ নিজ দায়িত্ব ,ও আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান জানান।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলাচনা সভা শেষে শ্রেষ্ঠ কর্মী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মাঝে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ রাখ নির্বাচিত শ্রেষ্ট কর্মী ও প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে অতিথিবৃন্দ সনদপত্র এবং ক্রেস্ট তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *